Operation All Out 2: ছ’দিনেই নিকেশ নয় জঙ্গি

শ্রীনগর: উপত্যকা জুড়ে চলছে জঙ্গিদমন অভিযান। সরকার পতনের পর নতুন উদ্যমে শুরু হয়েছে সেই অভিযান। দফায় দফায় জঙ্গিদের নিকেশ করছে সেনা ও পুলিশের যৌথ বাহিনী। গত কয়েকদিনে ‘অপারেশন অল আউট’-এর দ্বিতীয় দফায় বেশ কয়েকজন জঙ্গিকে খতম করেছে সেনা।

রবিবারই কাশ্মীরের পুলওয়ামায় এনকাউন্টারে দুই জঙ্গিকে নিকেশ করা সম্ভব হয়েছে। তার মধ্যে একজন সেনাবাহিনীর হিট লিস্টে থাকা লস্কর জঙ্গি শকুর আহমেদ দর। আর একজনের নাম হায়দার, যে পাকিস্তানের নাগরিক বলে জানা গিয়েছে। কাশ্মীরে রাজ্যপাল শাসন জারি হওয়ার পর থেকেই এই জঙ্গিদমন অভিযান চলছে।

ইতিমধ্যে ২১ জনের একটি তালিকা প্রকাশ করেছিল সেনা। যার মধ্যে দাইদ আহমেদ সফি ও শকুর আহমেদ দর নামে দুই জঙ্গিকে নিকেশ করা হয়েছে। ওই তালিকায় রয়েছে ১১ জন হিজবুল জঙ্গি, সাত লস্কর জঙ্গি, জয়েশের দুই সদস্য ও এক আইএস জঙ্গি।

এই ২১ জন জঙ্গির বেশিরভাগই হয় A নয়তো A+ অথবা A++ ক্যাটাগরির জঙ্গি৷ কাশ্মীরে বহু হামলার ঘটনায় এটা জড়িত৷ জি নিউজ যে তালিকা প্রকাশ করেছে তাতে নাম রয়েছে মহম্মদ আসরাফ খান ওরফে আসরাফ মৌলবির৷ অনন্তনাগের বাসিন্দা আসরাফ ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে হিজবুল মুজাহিদিনে যোগ দেয়৷ তালিকায় তাকে A+ ক্যাটাগরির জঙ্গি বলা হয়েছে৷ এই ক্যাটাগরির জঙ্গি মহম্মদ আব্বাস শৈখ৷ ২০১৫ তে জঙ্গি দলে যোগ দেয় সে৷ A++ ক্যাটাগরির জঙ্গিরা হল আলতাফ আহমেদ দর৷ সে ২০০৬ সাল থেকে হিজবুলে আছে সে৷ এই ক্যাটাগরির অপর জঙ্গিরা হল উমর মাজিদ গানাই, জিনাত-উল-ইসলাম, রিয়াজ আহমেদ প্রমুখ৷

লস্করের আবু সালেম, আবু জারগাম, আজাগ আহমেদ মালিক, আহমেদ দর, মহম্মদ নাভিদ জাদ, রিয়াজ আহমেদ দর, মুস্তাক আহমেদ মীরের নাম রয়েছে এই তালিকায়৷ সম্প্রতি জয়েশে নাম লেখান দুই জঙ্গি জাহিদ আহমেদ ওয়ানি ও মুদাসির আহমেদ খানকে খুঁজছে নিরাপত্তা বাহিনী৷ তারা রয়েছে ওই তালিকায়৷

The post Operation All Out 2: ছ’দিনেই নিকেশ নয় জঙ্গি appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2lvkl1p
via IFTTT

Comments