RK NEWS
কুপ্রস্তাবে রাজি না হওয়ায়, গৃহবধূকে হুমকি দেওয়া ও শ্লীলতাহানির অভিযোগ। গ্রেফতার চিত্র পরিচালক। বাগুইআটি থানার ঘটনা। কেষ্টপুরের বাসিন্দা ওই গৃহবধূর দাবি, ওই পরিচালকের ছেলের সঙ্গে তাঁর মেয়ে একই স্কুলে পড়ার সুবাদে দু’জনের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। অভিযোগ, শর্ট ফিল্মে নামার সুযোগ করিয়ে দেওয়ার নাম করে তাঁকে কুপ্রস্তাব দেন পরিচালক অর্ণব রায়। রাজি না হওয়ায় হুমকি দেওয়া ও শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। গতকাল বাগুইআটি থানায় অভিযোগ দায়ের হয়। রাতেই অভিযুক্ত পরিচালককে গ্রেফতার করেছে পুলিশ।
from https://ift.tt/2Ik4iMM
via IFTTT
from https://ift.tt/2Ik4iMM
via IFTTT
Comments
Post a Comment