RK NEWS

নয়াদিল্লি: পাকিস্তানে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার অজয় বিসারিয়া সহ অন্য আধিকারিকদের পঞ্জাব সীমান্তের একটি গুরুদ্বারে ঢুকতে না দেওয়ার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানাল দিল্লি। বিসারিয়া ভারতীয় আধিকারিকদের সঙ্গে গুরুদ্বারে আসা ভক্তদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন, তখন পাক গোয়েন্দা সংস্থা আইএসআই তাঁদের আটকে দেয়। এই ঘটনায় ভারত সরকার পাকিস্তানের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার সৈয়দ হায়দর শাহকে সমন দিয়ে ডেকে পাঠিয়ে আপত্তি প্রকাশ করেছে। দিল্লির বক্তব্য, এই ঘটনা ভিয়েনা চুক্তি ও ১৯৭৪ সালের দ্বিপাক্ষিক প্রটোকল বিরোধী। এ ব্যাপারে প্রকাশিত বিবৃতিতে কেন্দ্র বলেছে, ভারতে বিচ্ছিন্নতাবাদ ছড়ানোর চেষ্টা করা সংগঠনগুলিকে নিয়মিত সমর্থন করা ও ভারতীয় ভক্তদের ওসকানোর জন্য পাকিস্তানের চেষ্টায় ভারত চিন্তিত। এ ধরনের কার্যকলাপ বন্ধ করার জন্য পাকিস্তানি আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। এ নিয়ে দ্বিতীয়বার ভারতীয় হাই কমিশনারকে দেশ থেকে আসা ভক্তদের সঙ্গে দেখা করতে দিল না পাকিস্তান। অনুষ্ঠানের আয়োজক শিরোমণি গুরদ্বার প্রবন্ধক সমিতি এই ঘটনায় চিন্তা ও বিস্ময় প্রকাশ করেছে। পাকিস্তান অন্যায় করেছে বলে মন্তব্য করেছে তারা। পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ বলেছেন, প্রতিবেশী রাষ্ট্র তাদের রাজনৈতিক কার্যকলাপে ধর্মকে যুক্ত করে ভারতের সঙ্গে সম্পর্ক অত্যন্ত নিম্ন স্তরে নিয়ে গিয়েছে। ভারতের প্রতি বিনা বিবেচনায় অকারণ শত্রুতা করছে তারা।  

from https://ift.tt/2KhMynb
via IFTTT

Comments