RK NEWS
<strong>হায়দরাবাদ</strong>: জমি ও বাড়ির মালিকানা নিয়ে বিবাদের জেরে এক মহিলাকে লাথি মারার অভিযোগ উঠল তেলঙ্গানা রাষ্ট্র সমিতির (টিআরএস) নেতা ইম্মাদি গোপীর বিরুদ্ধে। তিনি আবার স্থানীয় গ্রামীণ প্রশাসনের সভাপতি। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল। ওই মহিলার অভিযোগের ভিত্তিতে গোপীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ৩২৩ ও ৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে। এই টিআরএস নেতা আবার ওই মহিলা ও তাঁর আত্মীয়দের বিরুদ্ধে জোর করে বাড়িতে ঢুকে পড়া এবং সম্পত্তির ক্ষতি করার অভিযোগ দায়ের করেছেন। ওই মহিলার অভিযোগ, গত বছর নিজামাবাদ জেলার ইন্দালওয়াই গ্রামে ৩৩.৭২ লক্ষ টাকায় তাঁকে একটি বাড়ি সহ জমি বিক্রি করেন গোপী। কিন্তু পরে তিনি দাবি করেন, ওই অঞ্চলে জমির দাম বেড়ে গিয়েছে। তাই তাঁকে আরও ৫০ লক্ষ টাকা দিতে হবে। ওই মহিলার নামে সংশ্লিষ্ট জমি ও বাড়ির রেজিস্ট্রেশনের পরেও, এখনও পর্যন্ত সম্পত্তির অধিকার ছাড়েননি এই টিআরএস নেতা। গতকাল আত্মীয়দের নিয়ে সেখানে গিয়ে তাঁকে বাড়ি খালি করতে বলেন ওই মহিলা। উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়। এরই মাঝে গোপীকে চটি ছুঁড়ে মারেন ওই মহিলা। এরপরেই তাঁকে লাথি মারেন টিআরএস নেতা।
from https://ift.tt/2JSvzY9
via IFTTT
from https://ift.tt/2JSvzY9
via IFTTT
Comments
Post a Comment