RK NEWS
খোদ উপ স্বাস্থ্যকেন্দ্রের মধ্যেই কুংসস্কারের ছায়া। সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে হুগলির সিঙ্গুরের বিঘাটি উপ স্বাস্থ্যকেন্দ্রে মন্ত্রপূত জল ও তেল দিয়ে অসুস্থদের চিকিৎসা করার অভিযোগ ওঝাদের বিরুদ্ধে। শনি ও রবিবার স্বাস্থ্যকেন্দ্র বন্ধ থাকে। প্রতি সপ্তাহে শনিবার স্বাস্থ্যকেন্দ্রে বোর্ড লাগিয়ে চলে ওঝাদের চিকিৎসা শিবির। অভিযোগ, সেখানে মন্ত্রপূত জল ও তেল দিয়ে অসুখ সারানোর আশ্বাস দেওয়া হয় গ্রামবাসীদের। ভদ্রেশ্বর পুরসভার এক কর্মীকেও এখানে জল ও তেল নিয়ে চিকিৎসা করাতে দেখা যায়। গ্রামবাসীদের একাংশ এর ফলে উপকৃত হচ্ছেন বলে দাবি করলেও, এই বুজরুকি বন্ধ করতে চান স্থানীয়রা। দীর্ঘ দু’মাস ধরে স্বাস্থ্যকেন্দ্রের ভিতরে এধরনের কারবার চললেও, দায়িত্বপ্রাপ্ত ইন চার্জের দাবি, কাউকে এধরনের অনুমতি দেওয়া হয়নি। আজ বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিরা সেখানে গিয়ে হাতেকলমে দেখিয়ে বুজরুকি ফাঁস করে দিলেন। ঘটনাস্থল থেকে পরিস্থিতি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি।
from https://ift.tt/2MywHSD
via IFTTT
from https://ift.tt/2MywHSD
via IFTTT
Comments
Post a Comment