RK NEWS

ফের অটোতে তরুণীর শ্লীলতাহানির অভিযোগ। গতকাল সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ডানলপ থেকে ব্যারাকপুর চিড়িয়ামোড়গামী অটোতে। গ্রেফতার অভিযুক্ত সেনাকর্মী। পুলিশ সূত্রে খবর, বেলঘরিয়া থেকে ব্যারাকপুর যাচ্ছিলেন এক তরুণী। তাঁর অভিযোগ, আগরপাড়া থেকে অটোয় উঠে ওই ব্যক্তি তাঁর শ্লীলতাহানি করেন। অটো চিড়িয়ামোড়ে পৌঁছলে ট্রাফিক পুলিশের কাছে অভিযোগ জানান তরুণী। টিটাগড় থানার পুলিশ অভিযুক্তকে আটক করে। পরে লিখিত অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত সেনা কর্মী হরিয়ানার বাসিন্দা শ্যামচরণ সাউকে গ্রেফতার করা হয়।

from https://ift.tt/2KfvWzC
via IFTTT

Comments