RK NEWS

মুম্বই: কুয়োয় নামায় দু’জনকে বিবস্ত্র করে নিগ্রহের ঘটনায় আক্রান্ত নাবালকদের পরিচয় প্রকাশের অভিযোগে রাহুল গাঁধীকে নোটিস পাঠাল মহারাষ্ট্রের শিশু অধিকার সুরক্ষা কমিশন। নোটিস পাঠানো হয়েছে ট্যুইটার কর্তৃপক্ষকেও।

কংগ্রেস সভাপতি ও ট্যুইটার কর্তৃপক্ষকে কমিশনের সভাপতি চিঠি দিয়ে জানতে চেয়েছেন, নাবালকদের পরিচয় প্রকাশ করায়, কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না। দশদিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ।

মহারাষ্ট্রের জলগাঁও জেলায় এক কৃষকের কুয়োয় নামায় ওই দুই কিশোরকে বিবস্ত্র করে মারধরের ছবি গত সপ্তাহে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। ওই ছবি ট্যাগ করে ট্যুইট করেন রাহুল গাঁধী।

এদিকে, নোটিস পাঠানোর ঘটনাকে আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা—বলে দাবি কংগ্রেসেরে। রাহুলের সমর্থনে এগিয়ে এসে মহারাষ্ট্রের প্রদেশ কংগ্রেস প্রধান অশোক চহ্বন বলেন, রাহুল গাঁধীর টুইটের অনেক আগে থেকেই ওই ভিডিও ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এমনকী, সংবাদমাধ্যমের একাংশও ওই ভিডিও দেখিয়েছে।

চহ্বনের অভিযোগ, গোটা ঘটনা থেকে নজর ঘোরানোর জন্যই এই নোটিস পাঠানো হয়েছে। তিনি বলেন, এখানে প্রধান ইস্যু হল, সমাজের বঞ্চিত শ্রেণিকে যথেচ্ছভাবে টার্গেট করা হচ্ছে। তা থেকে নজর ঘোরানোর জন্যই এই নোটিস। তিনি জানান, এর বিরুদ্ধে আইনি মতামত নিয়ে পরবর্তী পদক্ষেপ স্থির করবে দল।

from https://ift.tt/2M9jXAV
via IFTTT

Comments