RK NEWS
নয়াদিল্লি: এবারের বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে আর্জেন্টিনা। পেনাল্টি মিস করে অনুরাগীদের হতাশ করেছেন লিওনেল মেসি। আইসল্যান্ডের বিরুদ্ধে মেসি-ব্রিগেডের লড়াই দেখতে গ্যালারিতে হাজির ছিলেন আর্জেন্টিনার ১৯৮৬-র বিশ্বকাপ জয়ের নায়ক দিয়েগো মারাদোনা। ছোট্ট দেশ আইসল্যান্ড এবারই প্রথম বিশ্বকাপে খেলছে। তাদের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নেমে ড্র করল আর্জেন্টিনা। যদিও এই ম্যাচের ফেভারিট ছিল মেসির দলই। কিন্তু আইসল্যান্ডের লড়াকু ফুটবল রুখে দিল গত বিশ্বকাপের রানার আপকে। ১-১ ড্র হল ম্যাচ। এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচেই পেনাল্টি মিস করলেন মেসি। ঝাঁপিয়ে পড়ে তাঁর শট রুখে দিলেন আইসল্যান্ডের গোলরক্ষক হানেস হ্যালডোরসোন।। মেসির দুর্বল পেনাল্টি শট অনুরাগীদের হতাশ করেছে। সেই তালিকায় মারাদোনাও। মেসির শট আটকে যাওয়ার পর হতাশা গোপন রাখলেন না গ্যালারিতে বসা মারাদোনা।

This is how Maradona reacted to Messi penalty miss #ARGISL pic.twitter.com/rgDwJobqtK
— Gbenga (@priivacy) June 16, 2018

from https://ift.tt/2t1CDM0
via IFTTT
from https://ift.tt/2t1CDM0
via IFTTT
Comments
Post a Comment