RK NEWS
কলকাতার নিজাম প্যালেসে আজ সিবিআইয়ের স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানার সঙ্গে সারদা, নারদ, রোজভ্যালির তদন্তকারী অফিসারদের বৈঠক। সকাল সাড়ে ১০টা থেকে বৈঠক শুরু। প্রথম পর্যায়ে বেআইনি আর্থিক প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে তদন্ত নিয়ে ১২ জন অফিসারের সঙ্গে বৈঠক। রয়েছেন সারদা, রোজভ্যালি, টাওয়ার, আইকোর, প্রয়াগ, অ্যাঞ্জেল এগ্রিটেকসহ একাধিক বেআইনি আর্থিক প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে তদন্তকারী অফিসাররা। দ্বিতীয় পর্যায়ে নারদকাণ্ড নিয়ে বৈঠক। সিবিআইয়ের স্পেশাল ডিরেক্টরের সঙ্গে বৈঠকে যোগ দিয়েছেন এসপি ফণীভূষণ করণ, সিবিআইয়ের লিগাল সেলের অফিসার হেমন্ত শুক্লসহ বেশ কয়েকজন। সিবিআই সূত্রে খবর, সংশ্লিষ্ট অফিসারদের কাছে তদন্তের অগ্রগতির বিষয়ে জানতে চাইবেন রাকেশ আস্থানা। সে কারণেই তাঁদের কেস ডায়েরি এবং স্টেটাস রিপোর্ট আনতে বলা হয়েছে।
from https://ift.tt/2tjFhfi
via IFTTT
from https://ift.tt/2tjFhfi
via IFTTT
Comments
Post a Comment