RK NEWS
<strong>ব্রেডা (নেদারল্যান্ডস)</strong>: পাকিস্তানকে ৪-০ গোলে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন্স ট্রফি হকি অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। জোড়া গোল করলেন রমনদীপ সিংহ। একটি করে গোল করেন দিলপ্রীত সিংহ ও মনদীপ সিংহ। আক্রমণভাগের খেলোয়াড়দের পাশাপাশি এই ম্যাচে ভারতীয় দলের ডিফেন্ডাররাও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। ফলে কোনও সুযোগই পায়নি পাকিস্তান। এই ম্যাচের ২৬ মিনিটের মাথায় প্রথম গোল করে ভারতকে এগিয়ে দেন রমনদীপ। এরপর দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে আর গোল হয়নি। তবে শেষদিকে ফের জ্বলে ওঠে ভারতীয় দল। ৫৪ থেকে ৬০ মিনিটের মধ্যে হয় তিনটি গোল। ৫৪ মিনিটে ব্যবধান বাড়ান দিলপ্রীত। এর তিন মিনিট পরেই দলের তৃতীয় গোল করেন মনদীপ। ৬০ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করে পাকিস্তানের কফিনে শেষ পেরেক পুঁতে দেন রমনদীপ। আগামীকাল এই প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচে অলিম্পিক চ্যাম্পিয়ন আর্জেন্তিনার বিরুদ্ধে খেলবে ভারতীয় দল।
from https://ift.tt/2tmcQ16
via IFTTT
from https://ift.tt/2tmcQ16
via IFTTT
Comments
Post a Comment