RK NEWS

নীতি আয়োগের বৈঠকেও রাজ্যের প্রতি বঞ্চনা নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের পর তিনি জানিয়েছেন, ‘আমরা রাজ্যের দাবি-দাওয়া তুলে ধরেছি। রাজ্যের ঋণের বোঝার কথা বলেছি। অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা তাঁদের কথা বলেছেন। অর্থ কমিশন নতুন নিয়ম করেছে, যে রাজ্যগুলি জন্মনিয়ন্ত্রণ করেছে, তারা আর আর্থিক সুবিধা পাবে না। পিছিয়ে থাকা রাজ্যগুলি সুবিধা পাবে। আমরা এর বিরোধিতা করেছি। স্বরাষ্ট্রমন্ত্রীকে দিল্লি সরকারের সঙ্কটের বিষয়ে বলেছি। তিনি বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন। তবে প্রধানমন্ত্রী কিছু বলেননি। আমরা চাই দেশের রাজধানী দিল্লির সমস্যার সমাধান হোক।’

from https://ift.tt/2JXhOI4
via IFTTT

Comments