RK NEWS

নয়াদিল্লি: দিল্লি হাইকোর্টের তোপ আমআদমি পার্টির (আপ) সরকারকে। কে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল ও তাঁর মন্ত্রিসভার কয়েকজন সদস্যকে লেফটেন্যান্ট গভর্নরের দপ্তরে ধরনায় বসার অনুমতি দিয়েছে, সরকারের কাছে জানতে চাইল আদালত। বিচারপতি এ কে চাওলা ও বিচারপতি নবীন চাওলার বেঞ্চ আজ দুটি পিটিশনের শুনানির সময় বলেছে, কে কেজরীবালের ধরনায় অনুমতি দিয়েছে? লেফটেন্যান্ট জেনারেলের অফিসের ভিতরে ধরনা চলছে। হরতাল করতে হলে অফিসের বাইরে করা উচিত। সাধারণত হরতাল প্রতিষ্ঠানের বাইরেই হয়, ভিতরে নয়। একটি পিটিশন পেশ হয়েছে আপ নেতা তথা মুখ্যমন্ত্রী কেজরীবালের অবস্থান-ধরনার বিরুদ্ধে, আরেকটি দিল্লি সরকারের আইএএস অফিসারদের বিরুদ্ধে ধর্মঘটের অভিযোগ এনে। এছাড়া দিল্লি বিধানসভার বিরোধী দলনেতা বিজেন্দর গুপ্তাও লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজলের দপ্তরে কেজরীবালের ধরনার বিরুদ্ধে পৃথক পিটিশন দিয়েছেন, যার শুনানি সম্ভবত ২২ জুন। আদালত বলেছে, আইএএস অফিসারদের অ্যাসোসিয়েশনকেও এ ব্যাপারে পক্ষ করতে হবে।

from https://ift.tt/2HZu0WN
via IFTTT

Comments