RK NEWS

<p>জমি সংক্রান্ত বিবাদের জেরে এক ব্যক্তিকে খুন করে পুঁতে দেওয়ার হুমকি তৃণমূল নেতার। হুগলির রিষড়া থানা এলাকার ঘটনা। পুরসভার আড়াই কাঠা জমি জবরদখল করতে চাইছেন বলে দাবি করে, দিনকয়েক আগে স্থানীয় যুবক ব্রতী বন্দ্যোপাধ্যায়কে প্রাণনাশের হুমকি দেন রিষড়া পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ও বর্তমানে তৃণমূলের শহর সভাপতি হর্ষ বন্দ্যোপাধ্যায়। সেই ছবি ধরা পড়েছে মোবাইলের ক্যামেরায়। আতঙ্কিত ওই যুবক গতকাল চন্দননগর কমিশনারেটের এসিপি-র কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। যদিও তৃণমূল নেতার দাবি, তিনি ঘটনাস্থলে ছিলেন না</p>

from https://ift.tt/2MJ6h0H
via IFTTT

Comments