RK NEWS
মুম্বই: বিরাট কোহলি-অনুষ্কা শর্মার পর রণবীর সিংহ-দীপিকা পাড়ুকোনেরও ডেস্টিনেশন ওয়েডিং ইতালি। দুই নায়ক নায়িকার পরিবার নিজেদের মধ্যে বসে এ ব্যাপারে চূড়ান্ত করেছে বলে জানা গিয়েছে। বিয়ে হচ্ছে ১০ নভেম্বর। শোনা যাচ্ছে, ২৮ এপ্রিল পাড়ুকোন ও সিংহ পরিবার ওয়েডিং প্ল্যানার বুক করেছে। তাঁরা ইতালিতে সাত পাকে ঘুরবেন, রিসেপশন পার্টি হবে বেঙ্গালুরুতে। গত মাস থেকে বিয়ের কেনাকাটা শুরু করে দিয়েছেন দীপিকা ও তাঁর মা উজ্জ্বলা। কিছুদিন আগে তাঁদের একটি গয়নার দোকানেও দেখা গিয়েছে। <a href="http://static.abplive.in/wp-content/uploads/sites/3/2018/06/22115536/ranveer-deepika-1.jpg"><img class="alignnone size-medium wp-image-486158" src="https://ift.tt/2MfU5U9" alt="" width="300" height="206" /></a> দীপিকা-রণবীর দুজনেই বিয়ের ব্যাপারে এখনই মুখ খুলতে অনাগ্রহী। তাই ডেস্টিনেশন ওয়েডিং বেছে নিয়েছেন তাঁরা। বিয়েতে নিমন্ত্রিত থাকবেন দুই পরিবারের আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুরা। <a href="http://static.abplive.in/wp-content/uploads/sites/3/2018/06/22115555/ranveer-deepika-3.jpg"><img class="alignnone size-medium wp-image-486159" src="https://ift.tt/2K98ROV" alt="" width="300" height="226" /></a> তবে পাত্রপাত্রী কেউই বিয়ের কথা এখনও প্রকাশ্যে কিছু জানাননি। জানাননি তাঁদের প্রেমের ব্যাপারেও। তবে প্রায় ৫ বছর তাঁরা ডেট করছেন, ঘনিষ্ঠতা হয় গলিয়োঁ কি রাসলীলা: রামলীলা ছবি থেকে। পাকাপাকিভাবে কিছু না বললেও সোশ্যাল মিডিয়ায় একাধিকবার পরস্পরের প্রতি ভালবাসা ব্যক্ত করেছেন তাঁরা। <a href="http://static.abplive.in/wp-content/uploads/sites/3/2018/06/22115612/ranveer-deepika-2.jpg"><img class="alignnone size-medium wp-image-486160" src="https://ift.tt/2Ie5Nwb" alt="" width="300" height="200" /></a>
from https://ift.tt/2K6f7XZ
via IFTTT
from https://ift.tt/2K6f7XZ
via IFTTT
Comments
Post a Comment