RK NEWS
আগের বিয়ের কথা গোপন করে দ্বিতীয়বার বিয়ে, অন্তঃসত্ত্বা প্রেমিকাকে ফেলে চম্পট দেওয়ার অভিযোগ যুবকের বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা থানার গোলোকধামপুরের ঘটনা। তরুণীর দাবি, বছরদুয়েক আগে দাসপুর থানার সিনাঘাই গ্রামের বাসিন্দা প্রদীপ বাগের সঙ্গে সম্পর্ক তৈরি হয়। ভগবন্তপুরে এক বান্ধবীর বাড়িতে দু’জনে থাকতেন। অভিযোগ, বিয়ে রেজিস্ট্রি করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তরুণীর কাছ থেকে ১০ হাজার টাকা নেন বান্ধবীর মা ঝুমা বেহরা। এরই মাঝে তরুণী জানতে পারেন, তাঁর প্রেমিক বিবাহিত। তিনমাসের অন্তঃসত্ত্বা ওই তরুণীকে ফেলে গত বুধবার ওই যুবক বাড়ি ফিরে যান বলে অভিযোগ। গতকাল চন্দ্রকোণা থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী। এনিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
from https://ift.tt/2Kfw2qY
via IFTTT
from https://ift.tt/2Kfw2qY
via IFTTT
Comments
Post a Comment