RK NEWS
নয়াদিল্লি: টানা ধর্নার ফলে শারীরিক অসুস্থতার জেরে হাসপাতালে ভর্তি করা হল দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা স্থিতিশীল। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের সঙ্গে ৮ দিন ধরে লেফটেন্যান্ট গভর্নরের বাসভবনে ধর্নায় বসেন তিনি। কেজরীর ধর্না অবশ্য এখনও চলছে। তাঁর সঙ্গে রয়েছেন উপ মুখ্যমন্ত্রী মণীশ শিশোদিয়া ও আর এক মন্ত্রী গোপাল দাস। তাঁদের দাবি, দিল্লি প্রশাসনে কর্মরত ৪ জন আইএএস অফিসার অঘোষিত ধর্মঘট পালন করছেন, তা তাঁদের অবিলম্বে প্রত্যাহার করতে হবে। যদিও আইএএস অফিসাররা সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছেন, অন্যদিনের মতই তাঁরা কাজকর্ম করছেন, ধর্মঘটের প্রশ্নই নেই। জানা গিয়েছে, সত্যেন্দ্র জৈনের শরীরে কিটোনের পরিমাণ বেড়ে গিয়েছে, মাথার যন্ত্রণা হচ্ছে তাঁর, সারা গায়ে ব্যথা, শ্বাসপ্রশ্বাসে ও মূত্রত্যাগে সমস্যা হচ্ছে। তবে তাঁর অবস্থা স্থিতিশীল। কেজরীবাল টুইট করে জানিয়েছেন, মণীশ শিশোদিয়া ভাল আছেন, তাঁর অনশন আজ ৬ দিনে পড়েছে। [embed]https://twitter.com/ArvindKejriwal/status/1008527289364164610[/embed] ১১ তারিখ থেকে লেফটেন্যান্ট গভর্নর অনিল বাজপাইর সরকারি বাসভবনে ধর্নায় বসেছেন কেজরী, শিশোদিয়া সত্যেন্দ্র জৈন ও গোপাল দাস। তাঁদের অভিযোগ, কেন্দ্রই আইএএস অফিসারদের এই ধর্মঘটের পিছনে কলকাঠি নেড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনওমতেই হস্তক্ষেপ না করায় সমস্যা আরও বেড়েছে বলে তাঁদের দাবি। বাংলা, কর্নাটক, কেরল ও অন্ধ্রের মুখ্যমন্ত্রীদের সমর্থন পেয়েছেন তিনি। যদিও কংগ্রেস কেজরির এই ধর্নাকে কটাক্ষ করেছে। গতকাল আম আদমি পার্টি মান্ডি হাউস থেকে প্রধানমন্ত্রীর বাসভবন পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল বার করে। তবে মিছিল আটকে দেওয়া হয় সংসদ মার্গে। দিল্লি পুলিশ বলেছে, কোনও অনুমতি ছাড়াই মিছিল বার করেন আপ কর্মী সমর্থকরা।
from https://ift.tt/2JMvfyj
via IFTTT
from https://ift.tt/2JMvfyj
via IFTTT
Comments
Post a Comment