RK NEWS
নয়াদিল্লি: দিল্লির ক্যান্টনমেন্ট এলাকায় এক সেনা মেজরের স্ত্রীর হত্যায় উঠে এল নয়া তথ্য। সন্দেহ করা হচ্ছে, আর এক মেজরের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার জেরেই এই খুন। দিল্লির রাজপথে খুন হয়েছেন মেজর অমিত দ্বিবেদীর স্ত্রী শৈলজা। পুলিশকে মেজর জানিয়েছেন, দিল্লি আসার আগে ডিমাপুরে কর্মরত ছিলেন তিনি। সেখানে শৈলজার অন্য এক মেজরের সঙ্গে ঘনিষ্ঠতা হয়।এর মধ্যে উনি দিল্লি চলে আসেন কিন্তু শৈলজার সঙ্গে ওই মেজরের সম্পর্ক বহাল ছিল। পুলিশের দাবি, শৈলজা সম্পর্কে ইতি টানতে চাইছিলেন। গতকাল সকালে শৈলজা দ্বিবেদী বেস হাসপাতালে আসেন ফিজিওথেরাপির জন্য। দিল্লি ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশনের পাশে বেলা ১টা নাগাদ পুলিশের কাছে খবর আসে, এক মহিলার দুর্ঘটনা হয়েছে। ঘটনাস্থলে এসে তারা দেখতে পায়, মহিলার গলা কাটা। কিন্তু তাঁর পরিচয় জানা যাচ্ছিল না। ঘণ্টাচারেক বাদে জানা যায়, তিনি সেনা মেজর অমিত দ্বিবেদীর স্ত্রী। খুনের পর পুলিশ এখন ওই দ্বিতীয় মেজরের সন্ধান করছে। জানা গিয়েছে, হাসপাতালে তাঁদের এক সঙ্গে দেখা যায়। হাসপাতালের বাইরের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে এই তথ্য পেয়েছে পুলিশ। শৈলজার ফোন কল রেকর্ড পরীক্ষা করে তারা জেনেছে, বেলা ১০টা থেকে বেলা ১টার মধ্যে ওই মেজরের সঙ্গে কথাবার্তা বলেছেন তিনি।
from https://ift.tt/2MQXMkl
via IFTTT
from https://ift.tt/2MQXMkl
via IFTTT
Comments
Post a Comment