RK NEWS

<strong>মস্কো</strong>: এবারের বিশ্বকাপে মেক্সিকোর অসাধারণ পারফরম্যান্স অব্যাহত। প্রথম ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে হারানোর পর আজ দক্ষিণ কোরিয়াকে ২-১ গোলে হারিয়ে নক-আউটে জায়গা পাকা করে নিল মেক্সিকো। এই গ্রুপ থেকে নক-আউটে যাওয়ার লড়াইয়ে এখন জার্মানি ও মেক্সিকো। [caption id="attachment_486670" align="alignnone" width="300"]<a href="http://static.abplive.in/wp-content/uploads/sites/3/2018/06/23231111/DgY88YtXkAA79PX.jpg"><img class="size-medium wp-image-486670" src="https://ift.tt/2Kjxy84" alt="" width="300" height="200" /></a> ছবি সৌজন্যে ট্যুইটার[/caption] এই ম্যাচে দেশের হয়ে ৫০-তম গোল করে ফেললেন জেভিয়ের হার্নান্ডেজ। মেক্সিকোর হয়ে অপর গোলটি করেন কার্লোস ভেলা। শেষমুহূর্তে বাঁ পায়ের দুরন্ত শটে গোল করে ব্যবধান কমান সন হিউং-মিন। তবে তাতে কোনও লাভ হয়নি। পরপর দুই ম্যাচ হেরে এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিল দক্ষিণ কোরিয়া।

from https://ift.tt/2K2PQ1w
via IFTTT

Comments