RK NEWS

বীরভূমের লাভপুর থানার কেউদা মোড়ের কাছে অ্যাম্বুল্যান্সের ধাক্কায় বাইক আরোহী দম্পতিসহ তিনজনের মৃত্যু। আজ সকাল ৭টা নাগাদ দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুল্যান্সটি প্রথমে বাইকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহী জিএস শেখ ও তাঁর স্ত্রী রেশমি বিবির। এরপর একটি সাইকেলে ধাক্কা মেরে অ্যাম্বুল্যান্সটি মাঠের মধ্যে উল্টে যায়। পরে হাসপাতালে মৃত্যু হয় সাইকেল আরোহীরও। পুলিশ জানিয়েছে, অ্যাম্বুল্যান্সে কোনও রোগী ছিল না। চালকসহ তিনজনই দুর্ঘটনার পর পালিয়ে যায়। অ্যাম্বুল্যান্সটির চাকা ফেটে দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। অ্যাম্বুল্যান্সে থাকা ব্যক্তিদের পরিচয় জানার চেষ্টা করছে লাভপুর থানার পুলিশ।

from https://ift.tt/2MzHwDW
via IFTTT

Comments