RK NEWS

মুকুন্দপুরে নার্সিংহোমের বিরুদ্ধে শিশুপাচার ও চিকিত্সায় গাফিলতির অভিযোগ। নার্সিংহোম চত্বরে বিক্ষোভ। প্রসবের জন্য গতকাল গ্রিনপার্ক নার্সিংহোমে ভর্তি হন স্থানীয় বাসিন্দা তাপসী বিশ্বাস। সন্ধে নাগাদ তিনি পুত্রসন্তানের জন্ম দেন। পরিবারের অভিযোগ, অন্তঃসত্ত্বার মেডিক্যাল রিপোর্ট সন্তোষজনক জানানো হলেও, সদ্যোজাতর শারীরিক গঠন অসম্পূর্ণ থেকে যাওয়ায়, সে শারীরিক ত্রুটি নিয়ে জন্মায়। এরপরই শিশুবদল করে পাচার করা হয়েছে বলে অভিযোগ তুলে নার্সিংহোমে বিক্ষোভ দেখায় প্রসূতির পরিবার। শিশুটিকে এনআরএসে ভর্তি করা হয়েছে। ওই প্রসূতির মেডিক্যাল রিপোর্টে ভুল থাকার কথা স্বীকার করেছে নার্সিংহোম কর্তৃপক্ষ

from https://ift.tt/2JW8Ezy
via IFTTT

Comments