RK NEWS
কলকাতা: খাতায়-কলমে বর্ষা এলেও দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টির দেখা এখনও মেলেনি। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ থেকে সোমবারের মধ্যে মৌসুমী বায়ু রাজ্যে সক্রিয় হতে পারে। আজ সকালে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বইতে পারে ঝোড়ো হাওয়াও। আবহবিদরা জানিয়েছেন, রাজ্যে আর তাপপ্রবাহের সতর্কবার্তা নেই। তবে বর্ষার বৃষ্টি না হলেও গত কয়েক দিনের বৃষ্টিতে তাপমাত্রা কমেছে। কিন্তু বাতাসে আর্দ্রতা বেশি থাকায় কষ্ট কমেনি। বর্ষা পুরোপুরি নেমে গেলে অস্বস্তি কমবে।
from https://ift.tt/2K4ualy
via IFTTT
from https://ift.tt/2K4ualy
via IFTTT
Comments
Post a Comment