অনুষ্কাকে ‘roadside person’ বলে কটাক্ষ
মুম্বই: গাড়িতে যেতে যেতে প্লাস্টিক ছুঁড়ে রাস্তায় ফেলতে যাচ্ছিলেন এক ব্যক্তি৷ সেটা দেখা মাত্র ওই ব্যক্তিকে ধমক দেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা৷ তার একদিন পর ফেসবুক পোস্টে অনুষ্কা শর্মাকে পাল্টা আক্রমণ করলেন ওই ব্যক্তি৷
ফেসবুক পোস্ট থেকে জানা গিয়েছে ওই ব্যক্তির নাম আরহান সিং৷ গোটা ঘটনাটির ব্যাখ্যা করে আরহান লিখেছেন, অনুষ্কা শর্মা এমনভাবে চিৎকার করছিলেন যেন মনে হচ্ছিল কোনও ‘রোডসাইড পার্সন’৷ বিরাট কোহলি যে ভিডিওটি আপলোড করেন তাতে দেখা গিয়েছে, একটি গাড়িতে যাচ্ছেন অনুষ্কা। পাশে আর একটি গাড়িতে এক ব্যক্তি। সেই ব্যক্তি একটি প্যাকেট ফেলার চেষ্টা করছে গাড়ির কাঁচ খুলে। এই দৃশ্য দেখেই রেগে যান অনুষ্কা। কাঁচ নামিয়ে তিনি বলে ওঠেন, ‘রাস্তায় আবর্জনা ফেলছেন কেন?’ চীৎকার করে তিনি বলছেন, ‘রাস্তাটা প্লাস্টিক ফেলার জায়গা নয়।’
এটা ছিল কয়েনের একটি দিক৷ ঘটনার সময় আরহান ফেসবুকে তাঁর নিজের মনোভাব ব্যক্ত করেছেন৷ জানিয়েছেন, গাড়ি চালানোর সময় অতি নগণ্য মাত্রার একটি প্লাস্টিক বাইরে ফেলতে যাচ্ছিলাম৷ তখন পাশ দিয়ে একটি গাড়ি চলে যায়৷ গাড়ির কাঁচ নামতেই দেখি সামনে সুন্দরী অনুষ্কা শর্মা৷ গাড়ি থেকে মুখ বের করে তারস্বরে চিৎকার করছেন৷ যেন মনে হচ্ছে কোনও রোডসাইড পার্সন৷ আমি আমার কাজের জন্য অনুশোচনা প্রকাশ করি৷ কিন্তু অনুষ্কা শর্মা কোহলি যদি তার শব্দ চয়নে একটু সংযত হতেন তাহলে তার স্টারডম কমে যেত না৷

অপরদিকে বিরাট কোহলি এই ভিডিও পোস্ট করে তাঁর স্ত্রীর সমর্থনে লিখেছেন, ‘যদি আপনারা এই ধরনের কিছু দেখেন, তাহলে আপনারাও সরব হন আর মানুষকে সতর্ক করুন।’ কিছুক্ষণের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। করন জোহর ভিডিওটি রিট্যুইট করে লিখেছেন, ‘well done @AnushkaSharma’
অনেকে এই ভিডিওটি দেখে মজা করেন। এরপর বিরাট লেখেন, ‘যেসব লোকের কিছু করার ক্ষমতা নেই, তারাই এই ধরনের মজা করে থাকেন। সবকিছুই এখন মানুষের জন্য মেমে। লজ্জা!’
The post অনুষ্কাকে ‘roadside person’ বলে কটাক্ষ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2JP0OU6
via IFTTT
Comments
Post a Comment